শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শরিকরাই নয়, বিএনপির শীর্ষ নেতারাও বেরিয়ে যাচ্ছেন’

‘অধর্মের কাজের’ কারণে জোটের শরিকরাই শুধু নয়, বিএনপির শীর্ষ নেতাদের অনেকেও বেরিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফ।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে দীর্ঘ দিনের শরিক ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাওয়ার বিষয়টিকে ‘অধর্মের ফল’ মনে করছেন হানিফ।

আজ দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিকী সম্মেলনে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী।

অবশ্য এর তিন ঘণ্টার মধ্যেই আবার আবদুল লতিফ নেজামীদের দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়ে ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব বলেন, ‘ইসলামী ঐক্যজোট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০-দলীয় জোটে ছিল, থাকবে।’

২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘ইসলামী ঐক্যজোট কী কারণে তাদের জোট ছেড়েছে তা আমরা বলতে পারি না।’

তবে তিনি মনে করেন, সম্প্রতিককালে বিএনপিনেত্রী খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন। তারা নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। কোনো দল অধর্মের কাজের কারণে জোট থেকে বেরিয়ে যায়, তা খুবই স্বাভাবিক।’

এ কারণে আজকে শুধু জোটের শরিকরা না, বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলে দাবি করেন হানিফ।

এর আগে গতবছর সেপ্টেম্বরে বিএনপি জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নীলু নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ নামে নতুন ১০ দলের নতুন এক জোটের ঘোষণা দিয়ে নীলু সে সময় অভিযোগ করেছিলেন, ২০ দলের জোটে বিএনপি-জামায়াত সব সিদ্ধান্ত ‘চাপিয়ে দিতো’।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি এইচএম বদিউজ্জান সোহাগ, ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী