শরীর চর্চার আড়ালে শহরে সেক্স ব়্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ


স্পা সেন্টারের আড়ালে বড়সড় দেহব্যবসার পর্দা ফাঁস করল রাজ্য পুলিশ৷ বুধবার রাজস্থানের ভীলবাড়া এলাকায় পুলিশ একটি স্পা সেন্টারে সেক্স ব়্যাকেট চক্রের সন্ধান পায়৷ পুলিশ ওই স্পা সেন্টারে হানা দিয়ে ছয় সুন্দরীকে গ্রেফতার করেছে৷ তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি মহিলাও রয়েছে৷ এই অভিযানে পুলিশ স্পা সেন্টারের ম্যানেজারকেও গ্রেফতার করেছে৷ পুলিশ জানিয়েছে, এই মহিলাদের রূপ চর্চার আড়ালে শরীরি খেলার মত্ত স্পা সেন্টারের মালিক মধ্য প্রদেশের এক নামকরা ব্যবসায়ী৷
রাজ্য পুলিশ সু্ত্রে জানা গিয়েছে, ভীলবাড়ার মহাবীর পার্ক এলাকার এই স্পা সেন্টারে দীর্ঘ এক বছর ধরেই দেহ ব্যবসাটি চলছিল৷ বিষয়টি নিয়ে স্থানীয় থানায় বেশ কয়েকবার অভিযোগও জমা পড়েছিল৷ কিন্তু কোনভাবেই পুলিশ হাতেনাতে চক্রটি ধরতে পারছিল না৷ এদিন পুলিশ বেশ আঁটঘাঁট বেধেই অভিযান চালায়৷
এক পুলিশ কর্মীকে নকল গ্রাহক সাজিয়ে স্পা সেন্টারহে পাঠানো হয়৷ তার পরই সাজানো গ্রাহকের কাছে সবুজ সংকেত পেয়েই পুলিশ স্পা সেন্টারে হানা দিয়ে চক্রটির পর্দা ফাঁস করে৷ ঘটনাস্থল থেকে পুলিশ থাইল্যান্ডের তিন এবং মিজোরামের এক সুন্দরীকে গ্রেফতার করেছে৷ এছাড়া বাকি ধৃত মহিলা স্থানীয় বাসিন্দা৷ পুলিশ থাইল্যান্ডের তিন মহিলার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













