মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শহরের চেয়ে গ্রামে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শহর পর্যায়ে মানবাধিকারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ালে চলবে না। জনসচেতনতা ও মানবাধিকার সম্পর্কে প্রচারণা গ্রাম পর্যায়েও চালাতে হবে। কারণ শহরের চেয়ে গ্রামে মানবাধিকার লঙ্ঘন বেশি করা হয়।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলন উপলক্ষে নগরীর অশ্বিনীকুমার হলে হওয়া এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

আমির হোসেন আমু বলেন, মানবাধিকার রক্ষার জন্য তৃণমূলে জোরালোভাবে কাজ করতে হবে। অন্যায়, অবিচার ও ব্যভিচার যারা করে তাদের সামাজিকভাবে বর্জন করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। মানবাধিকার সম্পর্কে জনসাধারণকে ভালো ধারণা দিতে কাজ করতে হবে মানবাধিকার সংগঠনগুলোর।

মতবিনিময় সভার আগে আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিদার।

পরে মতবিনিময় সভায় মানবাধিকার কমিশন বরিশাল বিভাগীয় গভর্নর এবং বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এস এম রেজাউল করিম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ