শহিদুল ইসলামের মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শহিদুল ইসলাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার এক শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম শহিদুল ইসলাম মাস্টার এলাকার নেতা-কর্মীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিয়ে দলকে শক্তিশালী ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এ ছাড়া একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবেও শিক্ষকতা পেশায় তার ভূমিকার জন্য ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
বিএনপি প্রধান বলেন, একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তিনি বলেন, বিএনপির বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের মত প্রকাশের স্বপক্ষে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দেশের এই সময়ে তার মতো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের পৃথিবী থেকে চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
খালেদা জিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহিদুল ইসলাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













