শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শহীদদের সংখ্যা নিয়ে নেত্রী যথার্থ বলেছেন

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে যে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া,তা যথার্থ বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদের সংখ্যা নিরূপণ করে তাদের পরিবারকে রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ, তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মির্জা আব্বাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশটি আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিরূপণ করতে কমিশন গঠন করেছিলেন বলে উল্লেখ করে গয়েশ্বর বলেন, “তার (বঙ্গবন্ধু) ইচ্ছা ছিল শহীদদের সঠিক তালিকা করে তাদের ভাতা দেওয়া।” এই প্রক্রিয়া বন্ধ করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, “সংখ্যাতত্ত্ব নিয়ে গা জ্বালা করার তো কোনো কারণ নেই। ম্যাডাম (খালেদা জিয়া) যা বলেছেন যথার্থ বলেছেন।”

গয়েশ্বর বলেন, “আমি আজকে নেত্রীর পক্ষ থেকে বলে যাচ্ছি, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) না করলেও আমরা ক্ষমতায় গেলে গুনে গুনে শহীদদের তালিকা প্রকাশ করব।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী