শহীদ কামারুজ্জামানের স্ত্রীর ইন্তেকাল


মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ আবু হেনা মোহাম্মদ কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মৃত্যুকালে জাহানারা জামান দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাহানারা জামানের এক ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
তিনি জানান, মা দীর্ঘদিন ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লিটন বলেন, ‘মায়ের মরদেহ রাতেই রাজশাহী আনা হয়েছে। তবে ছোট ভাই দেশের বাইরে থাকায় এখনও জানাজার সময় নির্ধারণ করা হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













