বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শহীদ জিয়ার অবদানেই আজকের আ’লীগ : ভিপি সাইফুল

80064

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়ার অবদানের কারণেই আজ আ’লীগ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করে ক্ষমতা ভোগ করছে। অথচ জিয়ার অবদান অস্বীকার করে আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া শিগগিরই আন্দোলনের ডাক দেবেন। তাই তার ডাকে সাড়া দিয়ে অবৈধ সরকার বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তিনি আজ সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মো: শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, সাবেক এমপি একেএম হাফিজুর রহমান ও মোস্তফা আলী মুকুল, লাভলী রহমান, পরিমল চন্দ্র দাস, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মীর শাহে আলম, সুজা উদদৌলা সন্জু, আবুল বাশার, মিজানুর রহমান মিজান, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, এসএম রফিকুল ইসলাম, মোশারফ হোসেন স্বপন, আলীমুর রাজি তরুন, প্রকৌশলী হেলাল উদ্দিন, ছাত্রদলের শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এ উপলক্ষ্যে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সভায় ব্যাপক লোকসমাগম ঘটে। সভা ঘিরে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী