শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবস আজ


আজ সোমবার শহীদ ফিরোজ-জাহাঙ্গীরের ২৬তম মৃত্যু দিবস। গণতন্ত্র উদ্ধারে স্বৈরাচার এরশাদ সরকার বিরোধী গণআন্দোলনে ১৯৯০ সালের এই দিনে ময়মনসিংহের রাজপথে পুলিশের গুলিতে নিহত হন মেধাবী এই দুই ছাত্রনেতা শেখ ফিরোজ আহম্মেদ ও জাহাঙ্গীর আলম।
ওইদিন সকালে শহরের প্রাণকেন্দ্র মহাকালী গার্লস স্কুলের সামনের রাস্তায় সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে পুলিশ গুলিতে শহীদ হন এ দুই ছাত্রনেতা।
ফিরোজ ছিলেন নাসিরাবাদ কলেজে বিএ ক্লাসের ছাত্র এবং বিপ্লবী ছাত্রসংঘ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক। আর জাহাঙ্গীর ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জাসদ ছাত্রলীগ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক।
নব্বই-এর ছাত্র আন্দোলনের সাহসী এ দুই সৈনিক নিহত হওয়ার দীর্ঘ ২৬ বছর পরও তাদের হত্যার বিচার হয়নি। বিভিন্ন মহলের নানা মুখী অপতৎপরতায় সেই মামলা আলোর মুখ দেখেনি।
শহীদ ফিরোজ ও জাহাঙ্গীর স্মরণে এই দিনটিতে ময়মনসিংহ জেলা ১৪ দল ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের উদ্যোগে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













