শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০


মাদারীপুরের কালকিনি উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে একুশের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেট ভাঙচুর করা হয়েছে।
কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পুষ্পার্ঘ্য অর্পণ করার চেষ্টা করলে আওয়ামী লীগের লোকজন ফুলের ডালা ভেঙে ফেলে। এ নিয়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













