শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিবের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর?

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি সামনের বছর হিন্দি ছবি নির্মাণ করবেন। তাঁর ছবিতে নায়িকা হিসেবে থাকবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, এক সাক্ষাৎকারে এসব কথা বলেছিলেন আবদুল আজিজ।

তবে ছবির নায়ক কে হবেন, এ ব্যাপারে তখঝনো যেমন মুখ খোলেননি, আজো কোনো মন্তব্য করতে রাজি হননি আবদুল আজিজ। কয়েকটি গণমাধ্যমে শ্রদ্ধা কাপুরের বিপরীতে শাকিব খান অভিনয় করছেন এমন খবর দেখার পর যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। আসলেই কি শাকিব খান অভিনয় করবেন শ্রদ্ধার বিপরীতে? জবাবে আবদুল আজিজ বলেন, ‘যথাসময়ে সবকিছু জানতে পারবেন। আপতত এখন কিছুই বলতে চাই না। ’

এর আগে ছবির নায়কের ব্যাপারে আবদুল আজিজ জানিয়েছিলেন, যৌথ প্রযোজনার ছবিটি নির্মাণ করলে অবশ্যই তিনি নায়ক নির্বাচন করবেন বাংলাদেশ থেকে। এবার দেখা যাক, হিন্দি ছবিতে শাকিবের নায়িকা শ্রদ্ধা কাপুর হবেন কি না!

ঢালিউড কিং শাকিব খান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ প্রযোজিত দুটি যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ ও ‘নবাব’-এ অভিনয় করেছেন। ‘শিকারী’ ছবিটি মুক্তির পর ব্যবসা সফলও হয়েছিল। ছবিতে শাকিবের নায়িকা ছিলেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী। এখন মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র ‘নবাব’। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। ছবিটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত