বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিব-অপুর ‘সংসারে’ ‘বুবলি কাঁটা’

সিনেমার নায়িকা অপুকে বাস্তবের নায়িকা করে ঘরে তুলেছিলেন শাকিব নয় বছর আগে। মাস সাতেক আগে ঘর আলো করে আসে সন্তানও। কিন্তু সংসারে শান্তি নেই। সন্দেহ-অবিশ্বাসের কাঁটা কুঁড়ে কুঁড়ে খায় দুই জনকেই। অপু তার পুরো কাহিনি প্রকাশ করেছেন টেলিভিশনে এসে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে। জানালেন, শাকিব তাদের সন্তানকে দেখতে আসেন, কিন্তু তার সঙ্গে ভাব-ভালোবাসা নেই আর। এই সাক্ষাৎকারেই অপু জানান, তাদের সংসারে কাঁটা হয়ে এসেছেন আলোচিত নতুন নায়িকা বুবলি।

বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে অপু জানালেন, ২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসা শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে তার সঙ্গে শাকিবের ঝগড়া হয়েছে অনেক। তিনি জানান, টেলিভিশনে এসে সব কিছু প্রকাশ করে দেয়ার পেছনেও বুবলির ভূমিকা আছে।

বুবলির সঙ্গে শাকিবের বর্তমান চলচ্চিত্র ও ঘরোয়া মেলামেশা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিছুদিন আগেই বুবলি ও শাকিবের একটি অনুষ্ঠানের ছবি প্রকাশ হলে অপু বুবলিকে ফোন করে গালাগালিও করেন। এ নিয়ে বিভিন্ন প্রত্রিকায় তখন নিউজও বের হয়।

বুবলি সম্পর্কে অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিব আমাকে বলেছিলো বুবলির সঙ্গে আর কোন চলচ্চিত্রে অভিনয় করবে না সে। কিন্তু আজই একটি পত্রিকায় আমি নিউজ দেখি যে, এবারের ঈদে শাকিব খান ও বুবলির একটি চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। তাই আমি আজকে লাইভে এসেছি। আমি আর সহ্য করতে পারছি না।’

অপু বিশ্বাসের এসব বক্তব্যের পর বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে সেটি বাজতে বাজতে কল কেটে গেলেও বুবলি তা রিসিভ করেননি।

অপু জানান, ২০০৮ সালে শাকিবের গুলশানের বাসায় বিয়ে হয় তাদের দুই জনের। ফরিদপুর থেকে আনা কাজী তাদেরকে বিয়ে পড়ান ওই বছরের ১৮ এপ্রিল। গত সেপ্টেম্বরে কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়।

বুবলির প্রথম দুই সিনেমার নায়ক ছিলেন শাকিব। এই দুই জনের মধ্যে ভালোবাসার সম্পর্কের গুঞ্জন এখন সিনেপাড়ায় এক আলোচিত খবর। এ নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়েছে। অপু বিশ্বাস বুবলিকে ফোন করে এ নিয়ে কথাও শোনান। পরে বুবলি একটি গণমাধ্যমকে বলেন, একজন শিল্পীর কাছে এমন আচরণ তিনি আশা করেননি।


বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। প্রথমে অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালে তিনি শুটার চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পায়।

বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্ম নেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেননি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন এবং তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত