বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিব খানের নতুন নায়িকা তমা মির্জা

বাড়ির লোক মেয়ের বিয়ে ঠিক করেছে, কিন্তু যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সে সালমান বা আমির খানের মতো নয়! তাই বিয়েতে রাজি নয় মেয়েটি। বাড়ি ছেড়ে পালাবে! বলা হচ্ছে পরিচালক শাহাদৎ হোসেন লিটনের নতুন ছবি ‘অহংকার’এর কথা! এই পালিয়ে যাওয়া মেয়েটির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে।

ছবিটির লিড চরিত্রে আছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। এই প্রথম শাকিব খানের সাথে করে যুক্ত হলেন তমা মির্জা। রাজধানীর আফতাব নগরে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তমা। তমা ছাড়াও এই ছবিতে শাকিবের বিপরীতে আরো রয়েছেন শবনম বুবলী।

তবে তমা কি ধরনের চরিত্রে এ ছবিতে কাজ করছেন জানতে চাইলে তিনি একটি সংবাদ মাধ্যমে বলেন, আমি লিটন ভাইয়ের পরিচালনায় ‘তোমার কাছে ঋণী’, ‘মন বোঝে না’ নামে দুটি ছবিতে আগে কাজ করেছি। এ দুটি ছবিতে নায়ক হিসেবে কাজ করেছেন শুভ ও সাইমন। এবার শাকিব খানের বিপরীতে প্রথমবার কাজ করতে যাচ্ছি। এ ছবিতে আমার চরিত্রের নাম তানিয়া। বুবলী ও আমার সমানে সমান চরিত্র।

ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে এ ছবির গল্পে দেখা যাবে, বাড়িতে বিয়ে ঠিক করে কিন্তু মেয়েটি বিয়ে না করে পালিয়ে যায়। কারণ তার সালমান খান, আমির খান এ ধরনের ছেলে পছন্দ। মজার একটি চরিত্র। আশা করি, দর্শকের ছবিটি পছন্দ হবে।

তুষার কথাচিত্রের ব্যানারে এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নূতন, রেহেনা জলি, কমল পাটেকার প্রভৃতি। প্রসঙ্গত, বর্তমানে ‘অ্যাডিকশন’, ‘গ্রাস’, ‘গেম রিটানর্স’ ও ‘চল পালাই’ নামে চারটি ছবির কাজ করছেন তিনি। খুব শিগগিরই এ ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত