শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ সহকারী এবং ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে জাতি একজন দক্ষ সংগঠককে হারালো। ছাত্রনেতা হিসেবে শাকিল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
শোকবাণীতে স্পিকার বলেন, মাহবুবুল হক শাকিল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন দায়িত্বশীল প্রতিভাবান কর্মকর্তা।
তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের সামদাদো রেস্তোরাঁয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













