রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শান্তির নোবেল নিলেন সান্তোস

চলতি বছরে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

স্থানীয় সময় শনিবার নরওয়ের রাজধানী অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নোবেল গ্রহণ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

কলম্বিয়া রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ৫০ ধরে চলা যুদ্ধ বন্ধে চুক্তির জন্য সান্তোসকে শান্তিতে নোবেলের জন্য নির্বাচিত করে নরওয়ের নোবেল কমিটি।

কলম্বিয়ায় সরকারি বাহিনী ও ফার্কের মধ্যকার যুদ্ধে কমপক্ষে দুই লাখ ২০ হাজার লোকের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০ লাখ মানুষ।

নোবেল পুরস্কার পাওয়ার পর এক বক্তৃতায় সান্তোস বলেন, ‘যুদ্ধ চালানোর চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন।’

‘আসল পুরস্কার হলো কলম্বিয়ায় শান্তি।’

সান্তোস বলেন, সিরিয়া কিংবা দক্ষিণ সুদানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সংঘাত বন্ধের একটি নজির হতে পারে ফার্ক যোদ্ধা ও সরকারের মধ্যকার শান্তিচুক্তি।

‘অনেক বেশি সংঘর্ষ ও অসহিষ্ণুতার পৃথিবীতে কলম্বিয়ার শান্তিচুক্তি আশার আলো’, বলেন সান্তোস।

‘এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, প্রথমে অসম্ভব মনে হলেও উদ্যম নিয়ে কাজ করলে সিরিয়া, ইয়েমেন কিংবা দক্ষিণ সুদানেও (শান্তি প্রতিষ্ঠা) সম্ভব’, যোগ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি