বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাবি শিক্ষকের ড্রাইভিং প্র্যাকটিসে প্রাণ গেল দুজনের

ড্রাইভিং প্রাকটিস করার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আরিফুল ইসলামের প্রাইভেটকার চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি চালানো শেখার জন্য শাবি শিক্ষক আরিফুল ইসলাম চালককে সঙ্গে নিয়ে সকালে বের হন। প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) নিয়ে ক্যাম্পাসের প্রবেশের সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় চার পথচারী ও শাবির এক ছাত্রীকে চাপা দিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আহত শাবি ছাত্রী সেলিনা ও প্রাইভেটকার চালক কালামের নাম জানা গেলেও বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নিহতদের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ