রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শামীম ওসমানকে জাগাবেন না : খালেদা জিয়া

শামীমের বিরুদ্ধে বিষোদগার মানেই তাকে জাগিয়ে তোলা। শামীম ওসমানকে ঘুমিয়ে থাকতে দিন। আইভীকেও আহত করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়া।

সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের নেতাদের উপস্থিতিতে বিএনপি প্রার্থী সাখাওয়াতকে বেগম খালেদা জিয়া এই পরামর্শ দেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেনকে পরিষ্কার খালেদা জিয়া বলে দিয়েছেন, শামীম ওসমানকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কোনো আক্রমণাত্নক বক্তব্য রাখবেন না। আপনার বিরুদ্ধে কোনো বক্তব্য আসলে তার জবাব দেবেন মাত্র।

তিনি বলেন, শামীমের বিরুদ্ধে বিষোদগার মানেই তাকে জাগিয়ে তোলা। শামীম ওসমানকে ঘুমিয়ে থাকতে দিন। আইভীকেও আহত করার দরকার নেই। রাজনৈতিক বক্তব্য নারায়ণঞ্জের মানুষের দুর্ভোগ ও অভাব-অভিযোগ তুলে ধরে নির্বাচিত হলে কি করবেন সেই প্রতিশ্রুতি দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন। নির্বাচনী আচরণবিধির কারণে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যেখানে আইভীর জন্য প্রচারণায় নামতে পারছেন না, সেখানে বিএনিপর নানা স্তরের নেতাকর্মীরা প্রতিনিয়ত ভোটারদের দুয়ারে দুয়ারে ধানের শীষের জন্য ভোট চাইছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী