শাহজালালে ৩ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মহিউদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
মাসকট থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম হয়ে দুপুর ১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মহিউদ্দিন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাকে তল্লাশি করে কোমরে বাঁধা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়।
পরে এর মধ্যে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৩ কেজি ৪৫০ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে স্বর্ণচোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













