শাহজালালে ৯ কেজির বেশি সোনা জব্দ


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ৯ কেজির বেশি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল বুধবার দিবাগত রাতে এই সোনাগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদেবার্তায় বলা হয়, বুধবার মধ্যরাতে শাহজালালে ব্যাংকক থেকে আগত এক যাত্রীর শরীরে লুকায়িত ৯.২৭৮ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা। যাত্রীর নাম সিরাজুল ইসলাম (৪১)। যাত্রী পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার রাতে শাহজালালে অবতরণ করেন।
বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রীকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দারা কাস্টমস হলে নিয়ে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের ৯টি বারে ৯ কেজি ও ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ পান। ৯টি অক্ষত এবং বাকি একটি বার টুকরা অবস্থায় পাওয়া যায়। আটক স্বর্ণের মূল্য সাড়ে চার কোটি টাকার বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













