শাহজালাল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ : নিহত ১


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিউএয়ারপোর্ট পুলিশ বক্সের পাশে পেট্রল ইন্সপেক্টরের কার্যালয়ের কাছে এ বিস্ফোরণে একজন নিহত হন। নিহত ব্যক্তি হামলাকারী বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ বক্সের বিপরীতে খাবারের হোটেলের মালিক ইলিয়াস বলেন, মাগরিবের নামাজের পর আমি দোকানে বসি। এরপর একজন গ্রাহক বিল দেয়ার জন্য আমার সামনে এসে দাঁড়ায় তখনই বিকট শব্দ পাই। দৌড় দিয়ে দোকান থেকে বেরিয়ে এসে ছিন্নভিন্ন মরদেহ দেখতে পাই।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা ডিস্পোজাল ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত আছে।
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













