শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ
কাতার থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি সোনা পেয়েছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরের কস্টমস কর্মকর্তারা। ঢাকা কাস্টমস হাউজের সহকারী পরিচালক এইচ এম আহসান কবির জানান, দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইট সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি। আহসান কবির বলেন, উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম; বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা। কারা ওই চালান এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













