বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাহরুখ খানেরর সংস্পর্শে পাল্টে যাবে সানি লিওনের ক্যারিয়ার

বলিউড কিং শাহরুখ খানের পরবর্তী সিনেমা রইস। এ সিনেমার ‘লায়লা ও লায়লা’ শিরোনামের একটি আইটেম গানে কোমর দোলাতে দেখা যাবে বলিউড সেনসেশন সানি লিওনকে।

কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ শিরোনামের গানের রিমেক নেচেছেন সানি লিওন। এদিকে শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত সানি। এ অভিনেত্রী মনে করেন, এতে শাহরুখের সংস্পর্শে তার অভিনয় ক্যারিয়ার পাল্টে যাবে।

মূল গানের সঙ্গে এই গানের কোনো তুলনা করা ঠিক নয় বলে মনে করেন সানি। তিনি বলেন, ‘এই গানটি মূল গানের রিমেকের চেয়ে এর বন্দনা বললেই ভালো হয়। আমার মনে হয় আমি এর প্রতি সুবিচার করতে পেরেছি।’

শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে ভীষণ নার্ভাস ছিলেন জানিয়ে সানি বলেন, ‘অসংখ্যবার আমি ও আমার মা শাহরুখের কাল হো না হো সিনেমাটি দেখেছি এবং কেঁদেছি। আর এখন তার সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করার বিষয়টি অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি প্রায়ই নাচের তাল হারিয়ে ফেলতাম কিন্তু গানটিতে পারফর্ম করার সুযোগটি ছিল ডিজনিল্যান্ডে টিকিট পাওয়ার মতোই।’

শাহরুখের সঙ্গে পর্দায় হাজির হওয়ার বিষয়টি তার অভিনয় ক্যারিয়ার পাল্টে যাবে বলে মনে করেন মাস্তিজাদে খ্যাত এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে শাহরুখের সঙ্গে কাজ করছি। এতে উঠতি অভিনয়শিল্পীরা অনেক উৎসাহিত হবে এবং বিশ্বাস করবে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে এটি অর্জন করা সম্ভব। তার সঙ্গে কাজ করাটা আমার টার্নিং পয়েন্ট। এটি আমার অভিনয় ক্যারিয়ার পাল্টে দিতে পারে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত