শিক্ষককে ধর্ষণের দায়ে কিশোরের যাবজ্জীবন


স্কুলের শিক্ষিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের এক কিশোরকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আদালতের রায় অনুযায়ী, ৪০ বছরের মধ্যে প্যারোলে মুক্তির কোনো সুযোগও পাবে না দণ্ডিত ওই কিশোর।
তবে ফিলিপের আইনজীবীদের দাবি, ধর্ষণের সময় অভিযুক্ত ফিলিপের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। তারা আরো দাবি করেন, একজন কিশোরের মস্তিষ্ক পূর্ণভাবে বিকশিত হয় না।
কিন্তু আদালতের বিচারক ও বিচারকগণ এই দাবি আমলে নেননি। আদালতের নির্দেশে অনুসারে, হত্যার জন্য ২৫ বছর ও ধর্ষণের জন্য আরো ১৫ বছর, মোট ৪০ বছর সময় বিনা প্যারোলে কারাবাস করতে হবে ফিলিপকে। তার বয়স ৫০ এর কোঠায় পৌঁছাবার পর সে কারাগারের বাইরে বের হতে পারবে।
তবে স্কুল শিক্ষিকা কলিনের মা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতকে এ জন্য দায়ী করেন। কেননা, ২০১৩ সালে কিশোর অপরাধীদের বিনাপ্যারোলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













