শিক্ষককে নিয়ে পাঁচ সংগীতশিল্পীর গান ও ভিডিও! [ভিডিও]


বিশ্ব শিক্ষক দিবস আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে দেশের পাঁচ সংগীতশিল্পী একটি গান গেয়েছেন। তাঁরা হলেন কনা, কোনাল, কিশোর, সজল ও ইমন সাহা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। ‘থ্যাংকিউ ইউ টিচার’ শিরোনামে গানটির প্রথম লাইনগুলো এ রকম—হাঁটিহাঁটি পায়ে সে পথচলা, আধো আধো স্বরে যে কথা বলা, অ-আ পড়ার দিনগুলো থেকে, তুমি আজো, ছায়ার মতো পাশে আপন হয়ে আছো।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। গানটিতে পাঁচ সংগীতশিল্পী কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। মিউজিক ভিডিওটি গতকাল মঙ্গলবার ইউটিউবে প্রকাশ করা হয়। এর পর থেকেই গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছেন পাঁচ সংগীতশিল্পীই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন জেমী।
গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মূলত গানটি আমরা গেয়েছি। পৃথিবীর সব শিক্ষককে আমরা সম্মান জানাই। আমার শিক্ষকদেরও আমি শ্রদ্ধার সঙ্গে এই গানের মাধ্যমে স্মরণ করছি। এই গান শ্রোতারা আমার নতুন একক অ্যালবামেও পাবেন।’ চলতি বছরের শেষের দিকে নতুন অ্যালবাম প্রকাশিত হবে বলে জানান ইমন সাহা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













