শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও স্কুলের ওয়েবসাইটে দিল হ্যাকাররা

সাইবার দুনিয়া যে কতটা বিপজ্জনক, তা হাড়ে হাড়ে টের পেলেন এক শিক্ষক। নিতান্তই ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে ‘ড্রপবক্স’-এ রেখেছিলেন। কিন্তু সেখান থেকেই তা চুরি করে নেয় হ্যাকাররা।

শুধু চুরি করে রেহাই দিলেও হত। হ্যাকাররা সেই ভিডিও পোস্ট করে দেয় স্কুলেরই ওয়েবসাইটে। আমেরিকার আরকানসাস-এর মমেল চার্টার হাইস্কুলের শিক্ষক ব্রায়ান কোডি ব্রে-র সঙ্গে এই ঘটনা ঘটেছে।

এর ফলে ব্রায়ানকে চাকরি পর্যন্ত খোয়াতে হয়। মরিয়া ব্রায়ান এর পরে উঠেপড়ে লাগেন প্রমাণ জোগাড় করতে। অবশেষে তিনি সফল হয়েছেন। তাঁর সেক্স-টেপ যে হ্যাক করা হয়েছে, তা তিনি প্রমাণ করতে পেরেছেন। ‘জোনাথন’ নামে কেউ একজন এ কাজ করেছেন, আপাতত সেটাও জেনেছেন। কিন্তু কে এই জোনাথন, তা জানা যায়নি।

স্কুলের ওয়েবসাইটে দেওয়ার আগে ওই ব্যক্তি এক ছাত্রের মোবাইলে ভিডিও-টি পাঠায়। ‘ড্রপবক্স’-এ ছাত্রছাত্রীদের মোবাইল নম্বরও সেভ করে রাখতেন ব্রায়ান। ফলে, নম্বর পেতে হ্যাকারদের অসুবিধে হয়নি। কিন্তু তার পরে ওই নম্বরে ফোন করে আর কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। এখনও তদন্ত চলছে। ভাল খবর একটাই। ব্রায়ান সম্ভবত চাকরি ফিরে পাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প