শিগগিরই পাশ হবে সড়ক পরিবহন আইন


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনায় জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন খুব শিগগিরই পাশ হতে যাচ্ছে।
বহুল প্রত্যাশিত এবং প্রস্তাবিত এ পরিবহন আইনটি আগামী জাতীয় সংসদ অধিবেশনেই পাশ হতে পারে বলে মন্ত্রী জানান।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় মহাসড়কের বিপজ্জনক বাঁক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ইতিমধ্যেই আইনটির খসড়া তৈরি হয়েছে যা আগামী সপ্তাহে কেবিনেটে উত্থাপিত হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













