বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিগগিরই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি

রামপালে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ও নয়া দিল্লির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। চীনের একটি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার পর ভারতের রাষ্ট্রায়ত্ত ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল) ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের এই কাজ পাচ্ছে। ভারতের এক্সিম ব্যাংক ১শতাংশের বেশি কিছু সুদে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য অর্থায়ন করবে।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি কারণে চীনের হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লি. এই কাজটি পায়নি। তবে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মুখপাত্র আনোয়ারুল আজিম দাবি করেছেন, বিএইচইএল সর্বনিম্ন দরদাতা হওয়ায় কাজ পেয়েছে।

খুলনার রামপালে যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে তা হবে বিদেশে ভারতের কোন কোম্পানি নির্মিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র। এর আগে রুয়ান্ডা ও শ্রীলঙ্কায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ভারত। সূত্র: রয়টার্স

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ