শিগগিরই লাইফ সাপোর্ট থেকে বের করা হবে নার্গিসকে


সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসকে শিগগিরই লাইফ সাপোর্ট থেকে বের করা হবে। আজ বুধবার চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন নার্গিসের পরিবারের সদস্যরা। তারা জানান, এর মধ্যেই স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য নার্গিসের শ্বাসনালিতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। যদি শ্বাস-প্রশ্বাস নিতে কোনো সমস্যা না হয়, তাহলে খুব শিগগিরই তাকে লাইফ সাপোর্ট থেকে বের করবেন চিকিৎসকরা।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন জানান, ইতোমধ্যে নার্গিসের গলায় অক্সিজেনের নল স্থাপন করা হয়েছে। লাইফ সার্পোট থেকে সরিয়ে নেওয়ার প্রথম ধাপ এটি। নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন, গুরুতর অবস্থা থেকে উন্নতির প্রথম ধাপে রয়েছে নার্গিস। ধীরে-ধীরে উন্নতি হচ্ছে তার। তবে এখনও সে আশঙ্কামুক্ত নয়।
গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে ফুঁসে উঠে গোটা দেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













