শিগগির জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত


আগামী কয়েক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘যেহেতু জ্বালানি মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর নিজের, সেহেতেু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কথা বলব।আমি জ্বালানি মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবেদন চেয়েছিলাম, সেই প্রতিবেদন দিয়েছে। আমি এখনো দেখিনি।বিষয়টি নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনা করা হবে।’
জ্বালানি মন্ত্রণালয়ের প্রতি লিটার ৫ টাকা থেকে ১০ টাকা কমানোর ঈঙ্গিত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এরকমই একটা কিছু হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













