শিশুদের রাখতে রাশিয়ায় দাদী-নানী ধার নেয়ার ব্যবস্থা
রাশিয়ায় ছোট শিশুদের দেখাশোনার জন্য এখন ‘দাদী’ বা ‘নানী’ ধার নেয়ার সুবিধা চালু হচ্ছে। যে দাতব্য সংস্থা এই ‘বাবুশকা’ ধার দেয়ার সেবা চালু করছে তাদের উদ্দেশ্য অবসরে যাওয়া প্রবীনদের জীবন মান উন্নয়ন। বিবিসি মনিটরিং রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল এনটিভিকে উদ্ধৃত করে এই খবর দিচ্ছে।
মস্কোর খুব কাছে ভ্লাদিমির অঞ্চলে এই ব্যবস্থা চালু হচ্ছে। যেসব বাবা-মা কিছুক্ষণের জন্য ছোট ছোট শিশুদের কারও জিম্মায় রেখে যেতে চান, তারা ঘন্টা হিসেবে ‘বাবুশকা’ অর্থাৎ দাদী বা নানীদের ধার নিতে পারবেন। এজন্যে তাদের কোন অর্থ দিতে হবে না।
গত অগাষ্টে চালু হওয়া এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন ৩৫ জন স্বেচ্ছাসেবক। এরা সবাই অবসর জীবনে আছেন। এখন এই কর্মসূচী মস্কোতে সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে।
একজন মা এই কর্মসূচীর প্রশংসা করে বলেন, “আমি এই সার্ভিস ব্যবহার করছি, আমার খুবই উপকার হচ্ছে এতে।
অন্যদিকে যে প্রবীন মহিলারা এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন, তারাও জানিয়েছেন, এতে তাদের সময়টা ভালোই কাটছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













