শিশু ধর্ষণে হারাতে হবে পুরুষাঙ্গ
শিশু ধর্ষণ দমনে অপরাধের শাস্তি কঠোর করেছে ইন্দোনেশিয়া সরকার। সর্বোচ্চ শাস্তি হিসেবে রাখা হয়েছে মৃত্যুদণ্ড এবং রাসায়নিক প্রয়োগ করে খোজাকরণ বা পুরুষত্বহীন করা।
দেশটিতে সম্প্রতি বেশকিছু ধর্ষণের ঘটনাসহ ১৪ বছরের এক কিশোরীকে দলগত ধর্ষণের পর হত্যার ঘটনায় চরম উত্তেজনা ও প্রতিবাদের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় নতুন দণ্ডের ঘোষণা দেয়া হলো।
শুধু তাই নয়, শিশু-কিশোরের বিরুদ্ধে যৌন নির্যাতন বা হয়রানির অপরাধে জেল খাটা অপরাধীরা ছাড়া পাবার পরও তাদের সার্বক্ষণিক একটি ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরে থাকতে বাধ্য করা হবে।
এ ব্যাপারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, শিশু-কিশোরের বিরুদ্ধে যৌন হয়রানির ফলে দেশে যে সঙ্কট তৈরি হয়েছে তা নিরসনের উদ্দেশ্যেই এই কঠোর আইন প্রণয়ন করা হয়েছে।
এই আইনের আগ পর্যন্ত শিশু-কিশোর বা প্রাপ্তবয়স্ক – যে কোনো ব্যক্তির ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল ১৪ বছরের সশ্রম কারাদণ্ড।
প্রেসিডেন্ট উইডোডো বলেন, ‘বিশেষ ধরণের অপরাধ বিশেষ ধরণের শাস্তিরই যোগ্য’।
দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ আইন জারি করে এই দণ্ড নির্ধারণ করা হয়। আইন জারির পর থেকে তাৎক্ষণিকভাবে এটি কার্যকর হয়ে যায়। তবে সংসদ চাইলে পরবর্তীতে আইনটি বদলাতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













