শিশু নিহতের ঘটনায় ফের উত্তপ্ত কাশ্মির


পুলিশের ছররা গুলিতে ১২ বছরের শিশু নিহতের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠলো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কারফিউ জারি করা হয়েছে শ্রীনগরের নানা এলাকায়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অবস্থানরত শিশু জুনায়েদ আহমেদ পুলিশের ছররা গুলিতে মারাত্নকভাবে আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এরপর শ’ শ’ মানুষ জুনায়েদের মরদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ করেন। সরকারবিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। শ্রীনগরের একটি ঈদগাহ মাঠে তার মরদেহ নিয়ে যাবার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













