শিয়া মিলিশিয়াদের বৈধতা দিল ইরাকের পার্লামেন্ট


ইরাকের পার্লামেন্টে শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মবিলাইজেশন ফোর্সেস-কে সেনাবাহিনীর পাশাপাশি আধা-সামরিক বাহিনী হিসেবে বৈধতা দেওয়া হয়েছে।
শনিবার ইরাকের পার্লামেন্টে পপুলার মবিলাইজেশন ফোর্সেস কমিশন গঠনকে বৈধতা দিতে একটি বিল উত্থাপন করা হয়। বিলটি পার্লামেন্টের ৩২৭ সদস্যের মধ্যে ২০৮ জনের সমর্থন পেয়ে পাশ হয়।
সমালোচকদের মতে, এই বিল পাশ হওয়ার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রদায়গত বিভেদ আরও স্পষ্ট হবে। তবে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির মতে, ‘এই বাহিনী কেবল শিয়াদের নয়, সকল ইরাকিদের রক্ষার জন্য এই বাহিনী কাজ করবে।’
এই বিল পাশের ফলে এখন থেকে ওই শিয়া মিলিশিয়ারা সেনাবাহিনী এবং পুলিশের মতোই বেতন ও পেনশন ভোগ করতে পারবেন। ওই শিয়া মিলিশিয়াদের সংখ্যা এক লাখেরও বেশি। বর্তমানে বেশিরভাগ মিলিশিয়া মসুলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যুদ্ধ করছে।
জানা গেছে, মসুলের একটা গুরুত্বপূর্ণ শহর তাল আফার দখল করে নিয়েছে ইরাকি বাহিনী। এর ফলে মসুলে আইএস-এর রসদ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি সেনা ও পুলিশ বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













