শীঘ্রই ভারতের সঙ্গে হেলিকপ্টার চুক্তি স্বাক্ষর করবে রাশিয়া


ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে মাল্টি টাস্ক হেলিকপ্টার কামোভ-২২৬ বানানোর পরিকল্পনা করছে রাশিয়া৷ সংবাদ সংস্থা রয়টারকে এমনই তথ্য জানিয়েছে এক সরকারি রুশ হেলিকপ্টার সংস্থা৷ জানা গিয়েছে, আগামী অক্টোবর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ সম্ভবত সেখানেই কথা হতে পারে এই বিষয়ে এমনই খবর জানা গিয়েছে রুশ প্রশাসনের পক্ষ থেকে৷
এছাড়া সূত্রের খবর, রুশ সরকারি হেলিকপ্টার সংস্থা রোসোবর্নএক্সপোর্ট এবং কেন্দ্রীয় বিমান সংস্থা হিন্দুস্থান এক্রোনউটিকস লিমিটেড(হাল) যৌথ উদ্যোগে এই হেলিকপ্টার নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে৷ প্রসঙ্গত যৌথ উদ্যোগে নির্মিত এই কামোভ-২২৬ হেলিকপ্টার গুলি ব্যবহার করা হবে সেনাবাহিনী ছাড়াও সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্যও৷ ইতিমধ্যে এই বিষয়ে রুশ হেলিকপ্টারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও, কোনও প্রতিক্রিয়া মেলেনি হালের৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













