বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শীতের আমেজে ভাপা পিঠা

প্রকৃতিতে শীতের আমেজ। শুধু শীতের আমেজ নয়, এর সঙ্গে মাত্রা যোগ করেছে নবান্নের আমেজও। শীত আসলে আমাদের দেশে পিঠা খাওয়ার ধুম উঠে। শীতকালে অন্যান্য খাবারের চেয়ে পিঠা খাওয়ার ধুম পড়ে চারদিকে। আর এই ধুমটা যদি হয় শীতের ভাপা পিঠা (ধুপি পিঠা) খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। নগরীর ওলি গলিতে শুরু হয়েছে শীতের ভাপা পিঠা বিক্রি। এই ভাপা পিঠা ছোট বড় সকলের পছন্দের।

পিঠা তৈরী করতে প্রয়োজন হয়, চালের গুঁড়া, পানি পরিমাণমতো, নারিকেল কোরা, খেজুরের গুড় বা পাটালি, ঘন দুধ পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

ভাপা পিঠা নগরীর সাহেব বাজার, নিউ মার্কেট, রেলগেট, আলুপট্টির মোড় বঙ্গবন্ধু চত্বর, তালাইমারী, বিনোদপুর, রাবি স্টেশন বাজার, মোন্নফের মোড়, সাধুর মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। এ পিঠার আকার অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। প্রতিটি পিঠা ৫টাকা থেকে ১০ টাকা দামে বিক্রি করা হয়।

পিঠা খেতে আসা নজরুল ইসলাম বলেন, শীতের ভাপা পিঠা না খেলে মনে হয় না যে শীত এসেছে। সকাল বেলা খেতে আরো ভাল লাগে তবে সন্ধ্যায় খেলে যে ভালেনা তা কিন্তু নয়। একটু নারিকেলের সঙ্গে খেজুরের গুড় হলে আরো ভাল লাগে। বাড়িতে বানাতে একটু কষ্ট কর হয়ে যায় তাই। আমি খেলাম আর পরিবারের বাকি সদস্যদের জন্য নিয়ে যাচ্ছি।

এলীন ইসলাম ইলা বলেন, সব পিঠার চেয়ে ভাপা পিঠা বেশি ভাল লাগে। পিঠা গুলোর দাম বেশি না। অল্প টাকায় পিঠা বলতে ভাপা পিঠা। আর এর সঙ্গে খেজুরের গুড় ও নারিকেল হল এর স্বাদ আরো বেড়ে যায়।

পিঠা বিক্রেতা নগরীর কেদুর মোড় এলাকার রহমত আলী বলেন, আমার পিঠা বিক্রি করে প্রতিদিন সাড়ে ৪শ থেকে ৫শ টাকা উপার্জন হয়। আমি বিকেলর পরেই আলুপট্টিতে চলে আসি একটা ভ্যান নিয়ে। আর ভ্যানের ওপরে পিঠা বানাতে যা যা লাগে সব নিয়ে আসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ