শুটিংয়ে আহত শ্রদ্ধা কাপুর


বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের সময়টা বেশ ভালোই কাটছে। একের পর এক দর্শক মাতানো ছবি উপহার দিয়ে নিজের জনপ্রিয়তাকে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়। তবে শুটিং সেটে হোচট খেয়ে পড়ে হাটু কেটে বিপাকে পড়েছেন শ্রদ্ধা।
জানা যায়, সম্প্রতি বালিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন এই টিনএজ সেনসেশন। আর সেখানেই মেঝেতে বিছানো কার্পেটের উপর হোচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে করে তার দু পায়ের হাটুর কাছে বেশ খানিকটা অংশ কেটে যায়। এ কথা জানিয়েছেন শ্রদ্ধা নিজেই।
ইন্সটাগ্রামে আঘাতপ্রাপ্ত হাটুর ছবি দিয়ে আশীর্বাদ চেয়েছেন ভক্তদের কাছে। শ্রদ্ধা লেখেন, ‘যদিও অনেক ব্যথা তবে বড় ধরনের কোনো দূর্ঘটনা নয়। সবার আর্শীবাদ কামনা করি।’
উল্লেখ্য, বলিউডের এই নতুন সেনসেশনকে সর্বশেষ দেখা গিয়েছিলো ‘বাঘি’ ছবিতে। সেখানে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড তারকা টাইগার শ্রফ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













