বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শুধু অভিযান চালিয়ে জঙ্গি নির্মূল করা সম্ভব না’

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গিবাদী কর্মকাণ্ড প্রতিরোধে রাজনৈতিক দলগুলো যথেষ্ট ভূমিকা রাখছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ড. তোফায়েল আহমেদ।

“রাজনৈতিক দলগুলো এনিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা, স্বচ্ছতার সাথে এ ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং আমরা কীভাবে এর মোকাবেলা করতে পারি, এনিয়ে যে মোবিলাইজেশন দরকার ছিল, সেটা ঠিক সেভাবে হচ্ছে না”। বিবিসির সাথে এক সাক্ষাতকারে বলেন ড. আহমেদ।

তবে জঙ্গিবাদের সমস্যাটি যে শুধুমাত্র বাংলাদেশের স্থানীয় কোন সমস্যা নয় সেটিও তিনি উল্লেখ করে বলেন, উপমহাদেশের তিনটি দেশেই স্থানীয় রাজনীতির অংশ হিসেবে এটার বিস্তৃতি ঘটছে।

“পাকিস্তানে শিয়া-সুন্নি মতবিরোধ, ভারতে কাশ্মীর সমস্যা এবং হিন্দুত্ববাদ, আর বাংলাদেশে এটাকে রাজনৈতিকভাবে জামাতে ইসলামী বা এইধরনের দলগুলোর সাথে প্রগতিশীল রাজনীতির যে একটি বিরোধ, এইগুলোর মধ্যে গুলিয়ে ফেলা হচ্ছে”।

রাজনৈতিক বিরোধের সাথে এই গুলিয়ে ফেলার ফলে মানুষও বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে বলে মনে করছেন মি. আহমেদ।

তিনি মনে করেন, শুধুমাত্র অভিযান চালিয়ে জঙ্গিবাদ দমন সম্ভব নয়।

ড. তোফায়েল আহমেদ
ড. তোফায়েল আহমেদ

“যেহেতু একটা আদর্শিক আবরণে হচ্ছে এবং আন্তর্জাতিকভাবেও এটা সম্পর্কিত, একারণে এটার বিকাশ হচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণভাবে কেউ এটা পছন্দ করে না। সেইজন্য সরকার, রাজনৈতিক দল এবং আমাদের ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে, ওখান থেকে কিন্তু ইসলাম যে সন্ত্রাস সমর্থন করে না এবং ইসলামের সাথে যে এটার কোনরকম সম্পর্ক নাই এই বিষয়গুলো মানুষের কাছে পরিষ্কার করা দরকার”।

বিচ্ছিন্নভাবে ধর্মীয় নেতারা জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু বক্তব্য তুলে ধরলেও, যতটা প্রচেষ্টা থাকা দরকার সেটা হচ্ছে না বলে মনে করছেন মি. আহমেদ।

“ধর্মীয়ভাবে যেসব নেতৃত্ব আছে, তাদেরকে এখানে সম্পৃক্ত করার প্রয়োজন আছে এবং তাদের দিক থেকে এগুলো আদর্শিকভাবে মোকাবেলা করার প্রয়োজন আছে”।

তিনি বলেন, এবিষয়গুলো সঠিকভাবে গতি না পাওয়ায় একটি ধুম্রজাল সৃষ্টি হয়ে আছে।

বাংলাদেশে সম্প্রতি সিলেটে একটি জঙ্গি হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এদিকে ঢাকা, সিলেট এবং মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গিও নিহত হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত