মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুধু রাখাইন নয়, মুসলিম নিধন হয়েছে মিয়ানমারজুড়ে: জাতিসংঘ

শুধু রাখাইন নয়, মিয়ানমারের একাধিক রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের উপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন চালিয়েছে। আর নির্যাতন ও দমননীতির পক্ষে মিয়ানমার কর্তৃপক্ষের অযৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার (দূত) ইয়াংহি লি এক বিবৃতিতে ওই নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুুলে ধরেন। একই সঙ্গে তিনি মিয়ানমারে সফরকালে যেসব রোহিঙ্গা মুসলিমের সঙ্গে কথা বলেছেন তারা আবারও নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ ধরনের সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে এ মুহূর্তে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গত মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে ইয়াংলির বিবৃতি প্রকাশ করা হয়। তার নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ৯ থেকে ২০ জানুয়ারি মিয়ানমার সফর করে।

ইয়াংহি লির বিবৃতিতে বলা হয়, তার নেতৃত্বে প্রতিনিধি দল রাখাইন রাজ্যের বুথিডং এবং মংডু এলাকা পরিদর্শনকালে নিযাতনের প্রমাণ তারা পেয়েছেন। এসব এলাকার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে দুর্বিষহ জীবন কাটাতে দেখেছেন। তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিশু ও নারীদের ওপর বাড়াবাড়ি রকমের নির্যাতন চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকারের কোনো তোয়াক্কাই করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প