‘শুনেছি দুই দলই কড়াইল বস্তি থেকে টাকা হাতিয়ে নেয়’


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমরা শুনেছি আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের লোকেরাই কড়াইল বস্তি দখল করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আবার ওরাই সুুযোগ বুঝে বস্তিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মাথা গোঁজার ঠাঁই হিসেবে প্রথম অবস্থায় ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে ঘর তুলতে দেয়া হয়। পরে মাসে মাসে ভাড়া বাবদ তিন থেকে চার হাজার টাকা দিতে হয়।এখানে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজারেরও বেশি লোক বাস করেন।’
রবিবার রাজধানীর বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের কম্বল বিতরণকালে এসব অভিযোগ করেন তিনি।
এইচএম এরশাদ বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আশ্রয়হীন, শীতবস্ত্রহীন অসহায় নারী-পুরুষ ও শিশুরা খোলা আকাশের নিচে শীতে কিভাবে রাতদিন কাটাচ্ছেন-ভুক্তভোগীরা ছাড়া এই নিষ্ঠুর কষ্ট কেউই বুঝবেনা। সরকারের উচিত গৃহহীন অসহায় মানুষদের পুনর্বাসন করা।
এসময় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল ও নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













