বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুনেছি মুরাদ জঙ্গিদের প্রশিক্ষক ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শুনেছি মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানকালে নিহত মেজর মুরাদ জঙ্গিদের প্রশিক্ষক ছিল। সে ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে একজন ছিল। তার বিস্তারিত পরিচয় সম্পর্কে জানার চেষ্টা চলছে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে অভিযানকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের কাছে গ্রেনেড, পিস্তল ও চাপাতি ছিল। অভিযানের সময় তারা পুলিশের ওপর গুলি চালিয়েছে এবং তাদেরকে কুপিয়েছে।’

মন্ত্রী জানান, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, আহত দুই ওসি দ্রুত সেরে উঠবেন। প্রয়োজনে আহত পুলিশ কর্মকর্তাদের বিদেশে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় জঙ্গিরা আস্তানা গেড়ে তৎপরতা চালাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপনগর থানা পুলিশ রাত ৯টার পর অভিযান অভিযান শুরু করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে পুলিশের ওপর চড়াও হলে পুলিশের ওসি শহীদ আলমসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে