শুরু হয়েছে কাশ্মীর সীমান্তে গোলাগুলি, দুই পাকিস্তানি সেনা নিহত


ভারতের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সীমান্তে গুলিবিনিময় করেছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে সকাল ৮টা পর্যন্ত এই গোলাগুলি চলেছে।
গোলাগুলি শুরুর জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক সেনা কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ কাশ্মীরের নওগাম সেক্টরে ভারতীয় সেনাঘাঁটির ওপর গুলিবর্ষণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। তারা মর্টার গোলাও নিক্ষেপ করেছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়েছে।’
অন্যদিকে বিনা উসকানিতে ভারতই প্রথমে গুলিবর্ষণ শুরু করেছে বলে দাবি পাকিস্তানের।
২০০৩ সালে সীমান্তে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও পাকিস্তান। তবে তারপরও বেশ কয়েকবার গুলিবিনিময় করেছে উপমহাদেশের প্রতিবেশী এই দুই দেশ। প্রতিবারই চুক্তি ভঙ্গের জন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশের সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক আয়োজন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক সূত্র রয়টার্সকে বলেন, ‘অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘনের ঘটনা এটাই প্রমাণ করে যে, পাকিস্তান আন্তর্জাতিক নিয়মনীতি অগ্রাহ্য করছে। এটা নিয়ে বৈশ্বিক ফোরামে আলোচনা করা হবে।’
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকায় ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৮ সেনা ও চার হামলাকারী নিহত হন। আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













