শুষ্ক ত্বকের কোমলতা রক্ষার্থে কার্যকরী উপায়!
শীতকাল আসলেই ত্বকের আরও এক ভিন্ন রূপ দেখা যায়। শীতের প্রভাব যেন আমাদের অঙ্গজুড়ে বইতে থাকে। যার ফলে আমাদের ত্বকের খুব ভালভাবে যত্ন নেয়া উচিত।
এ সময় ঠিকমত যত্ন না নিলে শরীরের চামড়া ফেটে যায় এবং এতে ময়লা প্রবেশ করে। যার ফলে শরীরে বিভিন্ন ধরণের রোগ বাসা বাঁধে। আসুন এই শুষ্ক ত্বক প্রতিরোধের উপায় জেনে নেয়া যাক-
১. হালকা গরম পানি দিয়ে ২০ মিনিটের একটি গোসল আপনাকে আরাম বোধ করতে সাহায্য করবে। তবে এর বেশি সময় গরম পানিতে থাকার প্রয়োজন নেই। এতে আপনার চুল রুক্ষ হয়ে যেতে পারে।
২. আপনার হাত ও পায়ের জন্য লোশন ব্যবহার করুন। যাতে হাত ও পায়ের ত্বক কোমল থাকে ও ফেটে না যায়। বাহিরে বের হবার সময় অবশ্যই মোজা পরিধান করুন। এতে ময়লার সমস্যা থেকে বেঁচে যাবেন। অনেক সময় ফেটে যাওয়া স্থানে ময়লাযুক্ত হয়ে প্রবল ব্যথার সৃষ্টি করে।
৩. মাথার স্ক্যাল্পের শুষ্কতা দূর করার জন্য নারিকেল তেলের ব্যবহার করুন। এক্ষেত্রে প্রাকৃতিক যে কোনো ধরণের তেল ব্যবহার করতে পারেন, যা ভিটামিন ই দিয়ে সমৃদ্ধ।
৪. শীতে সবার আগে ঠোঁট ফেটে যায়। তাই ঠোঁটে সবসময় লিপজেল ব্যবহার করুন।
৫. একটি বায়োটিন ডায়েট করার চেষ্টা করুন। যাতে ভিটামিন বি-৭ এর পরিমাণ বেশি থাকে।
৬. শীতের সময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবেন না। এতে চুলে আরও বেশি রুক্ষতা বৃদ্ধি পায়।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













