‘শেখ হাসিনাকে কেউ গালি দিলে তাকে ছাড়ব না’


আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের সমালোচনা করি। কিন্তু কেউ তাকে গালি দিলে কিংবা মারতে গেলে আমি তাকে ছাড়ব না বলে হুঁসিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে টাঙ্গাইল সখীপুর ডাকবাংলো চত্বরে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এ মন্তব্য করেন।
কালিহাতীর উপনির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের রেফারি হলেও সেই নির্বাচন কমিশনই আমার বিরুদ্ধে মামলা করেছে। আগামীকাল (রবিবার) নির্বাচন কমিশনের করা মামলার শুনানি হবে। আশা করি আমি মামলায় জিতব এবং কালিহাতীর নির্বাচনেও জয়ী হব।’
এ সময় কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছে। আমি চাই দেশে গণতন্ত্র টিকে থাকুক, মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আমার আশা।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













