শেখ হাসিনাকে মোদির ফোন


বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে দেশটির কাছে হস্তান্তর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
আজ বুধবার বেলা একটার দিকে মোদি এই ফোন করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশের থাকায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।
এর আগে এক বার্তায় বাংলাদেশ সরকারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে ভারতের বিচ্ছিন্নতাবাদী দল উলফার নেতা অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সরকার। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এবং দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম এ খবর ফলাও করে প্রচার করে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে কোনো তথ্য নেই জানালেও ঘণ্টা দেড়েক পরে তিনিও স্বীকার করেন সাজার মেয়াদ শেষ হওয়ায় যথানিয়মে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













