বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে সুইডেনের প্রধানমন্ত্রীর ফোন

সুইডেনের প্রধানমন্ত্রী কেজেল স্টেফান লফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ২০১৭-১৮ সালের মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইডেনের প্রার্থীকে নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনে আলাপকালে সুইডেনের প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন।
প্রেস সচিব বলেন, ১০ মিনিটের টেলিফোন আলাপকালে উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সুইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ হাসিনাও সুইডেনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টে যোগদানের জন্য কেজেল স্টেফান লফভেন-কে আমন্ত্রণ জানান।

ইহসানুল করিম জানান, উভয় প্রধানমন্ত্রী আগামি ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল শরণার্থী ও অভিবাসী বিষয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যৌথ সভাপতিত্ব করার বিষয়েও একমত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ