শেখ হাসিনার আপ্যায়নে ইলিশ নেই


এই প্রথম ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথ্য গ্রহণ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আপ্যায়নে ব্যস্ততা রাষ্ট্রপতির ছয়টি রান্নাঘরে। সেখানে ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি এবং চিতল পেটির মুইঠ্যা বানানো হচ্ছে। তবে আপ্যায়নের তালিকায় নেই পদ্মার ইলিশ।
রকমারি মাছের পাশাপাশি মুর্গ দরবারি, গোস্ত ইয়াখনি, রাইজিনা কোফতা, আলু বুখারার মতো উত্তর ভারতের বিশেষ আইটেমগুলিও থাকছে। তবে শেষ চৈত্রে বাজারে ভাল আর টাটকা ইলিশ মিলছে বলে আফসোস যাচ্ছে না প্রণব মুখার্জীর রাঁধুনিদের। খবর আনন্দবাজার পত্রিকার।
এর আগে প্রণব মুখার্জীর সরকারি বাংলোয় এসে থাকলেও, শেখ হাসিনা এই প্রথম রাষ্ট্রপতি ভবনে আতিথ্য গ্রহণ করেছেন। ভবনের ‘ফ্যামিলি কিচেন’-এ শুধু রাষ্ট্রপতি ও তার নিকটাত্মীয়দের রান্না হয়। এই রান্নাঘরে মোট ছয়টি (ব্যাঙ্কোয়েট কিচেন, আ লা কার্তে, আভেন অ্যান্ড স্টিমার্স, স্টোর, ট্রেনিং এবং আর অ্যান্ড ডি) ভাগ।
শেখ হাসিনার আপ্যায়নে সবকটিতেই তোড়জোড় শুরু হয়েছে গত এক সপ্তাহ ধরে।
মোট তিন দিন রাষ্ট্রপতির আতিথ্যে কাটাবেন শেখ হাসিনা। বাইরেও (হায়দরাবাদ হাউস, বাংলাদেশ হাই কমিশন ইত্যাদি) মধ্যাহ্নভোজ এবং নৈশাহার রয়েছে তার। তাই বিভিন্ন পদ খাওয়ানোর সুযোগ কম। তবুও তার মধ্যেই চেষ্টার ত্রুটি হবে না বলেই জানাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের রাঁধুনীরা।
এনিয়ে রাষ্ট্রপতি ভবনের ৩২ জন প্রধান রাঁধুনী (চিফ শেফ) বারবার আলোচনা করছেন নিজেদের মধ্যে। বাংলাদেশ সরকারের কাছ থেকে আগেই জেনে নেয়া হয়েছে হাসিনার পছন্দ-অপছন্দ কী। সেভাবেই তৈরি হয়েছেন তারা।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি হওয়ার পর বছর পাঁচেক আগে সস্ত্রীক বাংলাদেশে গিয়ে নড়াইলে শ্বশুরবাড়ির গ্রামে এসেছিলেন প্রণব মুখার্জী। ওই সময় শেখ হাসিনা নিজের বাড়িতে ডেকে সামনে বসে খাইয়েছিলেন তাকে।
ওই সময় শেখ হাসিনা ঠাট্টা করে ভারতের রাষ্ট্রপতিকে বলেছিলেন, ‘আপনি তো বাংলাদেশের জামাই। জামাইষষ্ঠীর তত্ত্বও তো তা হলে পাঠাতে হয়!’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













