বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়বো: তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলবোই।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং দপ্তর সম্পাদক দোলোয়ার হোসেন শাহাজাদা।

তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা সব সময়ে একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করতেন। আর তিনি লক্ষ্য ঠিক করে রাজনীতি করতেন বলেই বাংলাদেশ স্বাধীন করতে পেরেছেন। আর বঙ্গবন্ধুর করা স্বাধীন রাষ্ট্রে আমরা এখন বসবাস করছি।

বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টা ৩৫ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে ওঠেন। পরে ৩টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে পুনর্মিলনী অনুষ্ঠানের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে উঠলে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদ্যান।

এর আগে ১৯৭৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে কেন আমরা রাষ্ট্রনায়ক বলি, তিনি রাষ্ট্রনায়কের চেয়েও বেশি কিছু। সি ইজ মোর দ্যান পলিটিশিয়ান। কারণ রাজনীতিবিদ ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এত উন্নয়ন, এত অর্জন দুই একটি ঘটনায় এটা যেন ম্লান না হয়ে যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সারাবছরের কোনো অর্জন ও উন্নয়ন একদিনে ম্লান হতে দেব না। সূত্র: বাসস

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী