শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা


গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে শোকরানা সমাবেশ ও গণসেজদা কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের সামনে “ইনকিলাব মঞ্চ” নামে একটি সংগঠন এই আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। সেগুলোর মধ্যে- “ধনধান্য পুষ্প ভরা”, “কারার ঐ লৌহ কবাট”, “চল চল চল”, “মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম” ইত্যাদি। এরপর উপস্থিত ছাত্র-জনতা সেখানেই দুটি সেজদা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান বলেন, “দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে ‘স্বাধীনতা’ এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ, এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবে, হিন্দুরা পূজা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই আমরা গণসেজদার আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনও দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













