শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনার সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের দল, মত ও আদর্শ ভিন্ন হলেও বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে এক হয়ে কাজ করতে হবে। এতে দেশ দ্রুত এগিয়ে যাবে।

শুক্রবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, শেখ হাসিনার সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে আলাদা জোট করে নিজেদের দলকে আরও শক্তিশালী করা হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকেও একটি শক্তিশালী দলে পরিণত করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন, সৈয়দ আবু হোসেন বাবলা ও মশিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সুনিল শুভ রায়, নুরুল ইসলাম ওমর, আমির হোসেন ভুইয়া, রেজাউল ইসলাম ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কেফায়েল উল্ল্যাহ নজিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী