বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনা আছেন বলেই উন্নয়ন হচ্ছে : শিল্পমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, একাধিকবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেই দেশের তৃণমূল পর্যায়ে আজ উন্নয়ন হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের একটি অবস্থান তৈরি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা আছে বলেই আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে।’

আজ শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক সমাবেশে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এ সমাবেশের আয়োজন করে।

অতীতে জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনা বিএনপি-জামায়াত বাস্তবায়ন করতে পারেনি মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, হরতাল, অবরোধ ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাই ধর্মান্ধতার আশ্রয় নিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করেছিল।

সরকারের দৃঢ়তার কারণে বিএনপি-জামায়াতের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন শিল্পমন্ত্রী।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মানিক হার রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালাম।

পরে শিল্পমন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, মহিলা অধিদপ্তরের উদ্যোগে দরিদ্র মায়েদের মধ্যে চেক এবং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন

গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন

ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..

ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন

  • অবসরপ্রাপ্ত পুলিশের অকাণ্ড, জীবন গেল নাতির
  • স্মার্টফোন চুরির অভিযোগে মা-মেয়ে-নাতনিকে নির্যাতন!
  • এ এক মহা উদ্যোগঃ শহীদদের স্মরণে শিখা প্রজ্জ্বলন করলেন বধ্যভূমি সংরক্ষণ সংগঠন ’হৃদয়ে একাত্তর’
  • আ. লীগ নেতাকে ছেলের গুলি, অল্পের জন্য রক্ষা!
  • স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
  • গাঁজাসহ গ্রেফতার যুবলীগ কর্মী কারাগারে
  • জাতীয় পতাকা উড়াবার চেষ্টায় পেটে পাইপ ঢুকে স্কুলছাত্রের করুন মৃত্যু
  • স্কুলের সামনে থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে রাতভর গণধর্ষণ, অবশেষে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
  • ঝালকাঠিতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা
  • শ্বশুরবাড়ি থেকে প্রবাসী জামাইয়ের লাশ উদ্ধার
  • ঝালকাঠিতে বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি
  • ঝালকাঠিতে মন্দিরে হামলা, পুলিশসহ আহত ১০