শেষ পর্যন্ত অস্কার হাতে তুললেন প্রিয়াঙ্কা


প্রথমবারের মতো অস্কারের মঞ্চে উঠলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, একটি পুরস্কারও বিজয়ীর হাতে তুলে দেয়ার কথা ছিল তাঁর।
সেই নির্দেশ মতো, সেরা সম্পাদনার পুরস্কার দিয়েছেন কোয়ান্টিকো তারকা প্রিয়াঙ্কা।
লেবাননের ফ্যাশন ডিজাইনার জুহের মুরাদের তৈরি পোষাকে সাদা গাউনে রেড কার্পেট মাতিয়েছেন প্রাক্তন মিস ওয়ার্লড। হলিউড নক্ষত্রের মাঝে, নিজের উপস্থিতি জানান দিয়েছেন বলিউড নায়িকা।
ফ্ল্যশ বাল্ব আর প্রচার মাধ্যমের ক্যামেরার সামনে পোজ দিয়ে, ডলবি থিয়েটারে ঢুকে যান বারেলির বিউডি। গতবছর এবিসির টেলিভিশন থ্রিলার কোয়ান্টিকোয় অভিনয়ের সুবাদে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে যথেষ্ট জনপ্রিয় প্রিয়াঙ্কা।
জানুয়ারি মাসে পিপলস চোয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর খেতাব পান তিনি। সেই থেকে হলিউডে যথেষ্ট জনপ্রিয় প্রিয়াঙ্কা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













